কালজাদা বলেছেন, ‘আমাদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা খুবই কঠিন। বিদেশি খেলোয়াড়দের জন্য আমাদের জায়গা সীমিত। যারা আছে তারা চমৎকার করছে। আমাদের উদ্দেশ্য পূরণে যেমন পারফরম্যান্স প্রয়োজন, সেই পর্যায়ে নেই নেইমার।’
তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপরে কখনও নির্ভরশীল ছিল না আল হিলাল। এই চুক্তি বাতিল করা সব পক্ষের জন্য লাভজনক হয়েছে বললেন কালজাদা।তিনি বলেছেন, ‘আমি খুব দুঃখিত যে আমরা নেইমারকে সেভাবে পাইনি। সে আসতেই লিগামেন্টের চোটে পড়লো। তার চলে যাওয়া প্রমাণ করে যে আল হিলালে আমরা এমন খেলোয়াড় চাই, যারা সর্বোচ্চ পারফরম্যান্স করতে পারে।’
কালজাদা বলেছেন, ‘নেইমার আমাদের বিপণন সাফল্যে অবদান রেখেছিল, কিন্তু আমাদের কাছে খেলার মাঠের পারফরম্যান্স সবার আগে। তারপরই আমরা উপসংহারে আসি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী তার খেলার সামর্থ্য ছিল না। চুক্তি বাতিলের সমঝোতা সব পক্ষের জন্য লাভজনক ছিল।’







