রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

‘পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী আগেই স্থানীয় নির্বাচন চাচ্ছে’

ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকার অতীত দেখতে পান না উল্লেখ করে তিনি বলেন, একটা গোষ্ঠী মনে করে একমাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায় ও গণঅভ্যুত্থান ঘটেছে। কিন্তু  অতীতে কী ছিল, এটা তারা গ্রহণ করতে চায় না। এমনকি সরকারের প্রধান যে ব্যক্তি আছেন, তিনিও অতীতটা দেখতে পারেন না। অতীতে আর যান না। এক মাসের মধ্যে আটকে গেছেন।

ড. ইউনূস আমেরিকা গিয়ে একজনকে পরিচয় করিয়ে দিলেন, সে নাকি মাস্টারমাইন্ড মন্তব্য করে দুদু বলেন, এই ছেলেটি এক মাসের ভেতরে সবকিছু উদ্ধার করে ফেলেছে। এমনকি হাসিনাকেও তাড়িয়েছে। সবকিছু সফল করে ফেলেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ড. ইউনূস একমাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেন, তাহলে ছয় মাসে খাদ্যের মাস্টারমাইন্ড, আইনশৃঙ্খলার মাস্টারমাইন্ড, বাণিজ্যের মাস্টারমাইন্ড বের করতে পারলো না কেন? এ কয়টা লোক গত ছয় মাসে বাংলাদেশে যা করেছে সেটা খুব ভয়ংকর।

কোনও রাজনীতিবিদরা এনজিও করতে যায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এনজিও’র যে অত্যাচার, তা থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষ রাজনীতিবিদদের কাছে আসে। কেউ কেউ গলায়ও দড়ি দেয়। তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু, রাজনীতিবিদরা স্বপ্নের জাল বুনতে থাকে। তারা কখনও জনগণকে সাফল্য দিতে পারে, আবার কখনও পারে না। কিন্তু, শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সেজন্য রাজনীতিবিদদের যারা ছোট করছে— তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরছে।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর