বাংলাদেশের মুক্তি নতুন সংবিধানের মাধ্যমে
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তির লড়াই, এ দেশের ভবিষ্যৎ একমাত্র গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানে হবে। গণপরিষদ, জাতীয় নির্বাচন ও সংস্কার একসঙ্গে চলতে পারে।’
আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক
জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা সরকারকে আইনি উদ্যোগ নিতে বলেছি। যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এবং ভবিষ্যতে কোনও প্রক্রিয়ায় যেন তারা রাজনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে। প্রথম ধাপে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছি। এটি হবে একটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ছাত্র-নাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আজ সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে যে, বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন দল হারিয়ে গেছে, একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে।’






