জনগণের ট্যাক্সের টাকায় বানানো ইনফো সরকার ১,২ ও ৩ মন্তব্য করে তিনি বলেন, ইনফাসট্রাকচারগুলোকে বিশেষ ব্যক্তিরা অথবা ব্যক্তি কোম্পানিকে টোটাল অথোরিটি দিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের পারসোনাল প্রোপার্টির মতো সেগুলোকে ব্যবহার করেছে। অথচ এটা ব্যবহার করার কথা ছিল জেলা উপজেলা পর্যায়ে। কিন্তু, বিগত সরকার গভর্নেন্স সিস্টেমের কথা বলে লুটপাট চালিয়েছে। ব্যক্তি কিছু কোম্পানিকেও সুবিধা দেওয়া হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, অতীতে যারা লাইসেন্স পেয়েছে, তারা যাতে মার্কেট আউট না হয় সে ব্যবস্থা করতে হবে। তারাও কর্মসংস্থানের সৃষ্টি করেছে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি সেটা মনে করি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিকম বিশেষজ্ঞ মুস্তাফা মাহমুদ হুসাইন। এতে আরও বক্তব্য দেন বেসিসের সাবেক সভাপতি ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইআইজিএবি) সভাপতি আমিনুল হাকিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক প্রমুখ।






