রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ছেলে ও মেয়ের জামাই সহ সাবেক পৌর মেয়র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রমুক্তার আলীসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী শহর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, তার ছেলে রাজু আহম্মেদ আড়ানী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং মুক্তার আলীর মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর