সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ফাহমিদা নবীর প্রথম বই…

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজের অনুভূতি, ভাবনা, জীবন নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমাঝেই লেখালেখি করেন। সবগুলো লেখা যাতে একটি বইয়ের মধ্যে তার ভক্ত, পাঠকরা পেয়ে যান, সেই চিন্তা থেকেই লেখাগুলো এবার গ্রন্থাকারে প্রকাশিত হলো। 

জীবনের অনেক অভিজ্ঞতাই লেখার মাধ্যমে তুলে ধরেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি, তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচক সমাধানের পথ খুঁজি, আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলেছি বইয়ে।’বইটি প্রকাশ হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে, প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

তবে তার লেখালেখির শুরু এই প্রথম নয়। বেশ আগে থেকেই তিনি লেখালেখি করেন। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, ২০০৩ থেকে ২০১৪ সময়কাল পর্যন্ত তিনি ‘আনন্দভূবন’, ‘আনন্দধারা’ ও ‘বিচিত্রা’য় ৫-৬টি গল্প লিখেছেন। সে গল্পগুলোও বই আকারে প্রকাশের ইচ্ছা রয়েছে তার।  অন্যদিকে বই প্রকাশের পাশাপাশি ফাহমিদা নবী নতুন গান নিয়েও হাজির। তার গাওয়া গান ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ এখন ঘুরছেন এই শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে।

‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা’ গানের কথা লিখেছেন ফারজানা রহমান। সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতায়োজন করেছেন সজীব দাস।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানের কথা অসাধারণ। ভালোবাসা দিবসে সাধারণত শ্রোতারা যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই। সংগীতায়োজনও দারুণ হয়েছে। গানটি প্রকাশের পর বেশ সাড়াও মিলছে।’এর আগে তিনি প্রকাশ করেছেন ‘কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ আসে কাছে’ শিরোনামে একটি গান। এটি লিখেছেন ইলা মজিদ। এ গানটিরও সুর সংগীতায়োজন করেছেন সজীব দাস।


এই বিভাগের আরো খবর