সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে বাসের ধা’ক্কায় পথচারী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীর সিএন্ডবি এলাকায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সিএন্ডবি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত আনিকুল ইসলাম গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী একটি ঢাকার কোচ সাইকেল আরোহী আনিকুল ইসলামকে ধাক্কা দেয়।  দুর্ঘটনার সময় সাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান গ্রামবাসী।


এই বিভাগের আরো খবর