রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে গৃহবধুকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী ও সতীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী মহানগরীতে গৃহবধুকে শয়ন ঘরে পুড়িয়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি রয়েল ও সেলিনা‘কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন প্যাড়াভাঙ্গা নামক এলাকায় অভিযান চািলিয়ে দুজনকে আটক করে। আটককৃতরা হলো নগরীর সব্জিপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন রয়েল  ও  তার স্ত্রী সেলিনা ।

ঘটনা সূত্রে জানা যায়,  নিহত হেলেনা (৩৫) এর সাথে গ্রেফতারকৃত আসামী মোঃ আলমগীর হোসেন রয়েল (৪২) এর সাথে প্রায় ২ বছর পূর্বে ২য় বিবাহ করে। তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। ভিকটিমের সতীন থাকায় বিবাহের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল। গত  ১৫ ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় ভিকটিমের প্রতিবেশী ফোন দিয়ে ভিকটিমের মাকে জানায় যে, তার মেয়ে মারা গেছে। পরবর্তীতে ভিকটিমের মা ঘটনাস্থলে গিয়ে দেখে যে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। অজ্ঞাতনামা কে বা কারা ভিকটিমকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে এই নারকীয় হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন ও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ একটি আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ক্লুলেস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে তদন্তে প্রধান আসামী  আলমগীর হোসেন রয়েল (৪২)  মোসাঃ সেলিনা (৪৫) কে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন প্যাড়াডাঙ্গা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করে।

 


এই বিভাগের আরো খবর