সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে শিশু ধর্ষণ চেষ্টাকারী ফয়সাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪

রাজশাহী পুঠিয়ার ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ফয়সাল নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল পুঠিয়া রামজীবনপুর গ্রামের তরিকুলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২০ জুন সকাল সাড়ে ১০টার দিকে  শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই  গ্রামের অভিযুক্ত ফয়সাল রামজীবন গ্রামের মোহাম্মদ খলিলুর রহমান এর পরিত্যক্ত বাড়ির ভিতর কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আসামি ফয়সাল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম এর মা বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ফুলবাড়ি নামক এলাকা হতে ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরো খবর