শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহী পিটিআই প্রাঙ্গণে বৃহস্পতিবার  সুপারির চারা রোপণ ও দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথি পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের গাছ রোপন ও সংরক্ষণ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারির চারা বিতরণ ও রাজশাহী পিটিআই প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।
আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও ২০২২ সালের বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী পিটিআইয়ের সুপার  রেজাউল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজশাহী আনোয়ার হোসেনসহ পিটিআই এর কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


এই বিভাগের আরো খবর