গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমাদের প্রথম কর্মসূচি।’
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির বলেন, ‘আমরা কোনও র্যালি বা সমাবেশ করবো না। শুধু কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেই চলে আসবো।’এ সময় আরও ছিলেন– সংগঠনটির ঢাবি সংসদের সদস্য সচিব মহির আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনসহ একাধিক কেন্দ্রীয় ও ঢাবি সংসদের সদস্য।







