সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। রাজাবাড়িতে টমেটো ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস জানান, দুর্ঘটনায় আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।


এই বিভাগের আরো খবর