রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।আটক শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।

র‌্যাব অধিনায়ক জাহিদ পারভেজ জানান, রবিবার দিবাগত রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে বিজিবির টহল দল আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে শাওন কর্মকারকে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর