মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

পাট রফতানি কমছে, যা কাঙ্ক্ষিত নয়: উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তেজগাঁওস্থ মনিপুরীপাড়া জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘জাতীয় পাট দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী (৬ মার্চ থেকে ১০ মার্চ) বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী (১১ মার্চ থেকে ২৫মার্চ) তাঁতবস্ত্র মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

1পাটপণ্য মেলার অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ সভাপতির বক্তব্যে  পাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা কমসহ এ খাতে অন্যান্য সমস্যাগুলোর কথা তুলে ধরেন।

উদ্বোধনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। এসময়  আরও উপস্থিত ছিলেন পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, রেশম বোর্ড পরিচালক এম এ মান্নান, প্রাক্তন অতিরিক্ত সচিব বিমল চন্দ্র রায়, জুট স্পিনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক তাপস প্রামাণিক, বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম, অতি. সচিব সুব্রত শিকদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।


এই বিভাগের আরো খবর