ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপী রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১১ টা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা৷ পরে সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই৷ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে৷অন্তর্বর্তীকালীন সরকার কে সবার আগে নারীদের নিরাপত্তা দিতে হবে। তারপর অন্য কাজ করতে হবে। বিক্ষোভ শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে একই দাবীতে নগরীর বাটার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। আজ দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দেশে বিভিন্ন স্থানে যে সব ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। একই সাথে দেশের নারীদের নিরাপত্তা বিধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।