দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে মেসি মাঠে নামতেই মায়ামির আক্রমণের ধার বেড়ে যায়। ২৫ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচ খেলে প্রথমবার মাঠে নামেন তিনি।
বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাসচেরানো মেসিকে নিয়ে জ্যামাইকা সফরের কথা নিশ্চিত করেন। তবে তাকে খেলাবেন কি না তা পরিষ্কার করে বলেননি।
ক্যারিবিয়ান সফরে মেসির এই ম্যাচে খেলা ছিল প্রত্যাশিত। তাকে ও তার সতীর্থদের জ্যামাইকার ক্রীড়ামন্ত্রী অলিভিয়া গ্রাঞ্জ উষ্ণ অভ্যর্থনা জানান। ক্যাভালিয়ার সাধারণত ৩ হাজার আসনের স্টেডিয়ামে খেলে থাকে। তবে চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ সরিয়ে নেয় ৩৫ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে।
ঘরের মাঠে প্রথম লেগে ২-০ তে জিতে এগিয়ে ছিল মায়ামি। দ্বিতীয় লেগে প্রথমার্ধে গোলমুখ খোলে তারা। আলেন্দেকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। ৩৭তম মিনিটে টানা দুই লেগে গোলের দেখা পেলেন উরুগুয়ান স্ট্রাইকার।
মায়ামি চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে এলএএফসির বিপক্ষে খেলবে। এমএলএস ওয়েস্টার্ন কনফারেন্স টিম শেষ ষোলোতে হারিয়েছে কলাম্বাস ক্রুকে।







