সিনেমার নাম ‘রবিনহুড’। মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। শনিবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে, সেটি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি এসে গিয়েছি। রবিনহুডের সদস্য হতে পেরে গর্বিত। এই সিনেমার শুটিং খুব উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।’
ছবির নায়ক নিতিন, নায়িকা শ্রীলিলা। ওয়ার্নারও অভিনয় করছেন প্রকাশ্যে আসার পর সমর্থকদের মধ্যে উত্তেজনা কাজ করছে। অতীতে পুষ্পার ব্র্যান্ডিং স্টাইল অনুসরণ করে ভিডিও পোস্ট দেন তিনি। এবার দেখা যাবে সিনেমার রিলে। এবারের আইপিএলে দর্শক ওয়ার্নার। এর আগে প্রতিযোগিতায় ১৮৪টি ম্যাচ খেলে ৬৫৬৫ রান করেছেন চারটি সেঞ্চুরি ও ৬২টি ফিফটিতে।







