সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে : আমিনুল হক

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিএনপি কোনও বিশৃঙ্খলাকারী চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজকে প্রশ্রয় দেয় না মন্তব্য করে তিনি বলেন, আপনারা সতর্ক ও সাবধান হয়ে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে, তাদের বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করে, তারা সমাজের শত্রু। তারা আমাদের দলের কেউ হতে পারে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা যদি সর্তক না থাকেন, ভূল পথে ধাবিত হন— তাহলে আপনাদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্টনমেন্ট থানা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক প্রমুখ।


এই বিভাগের আরো খবর