বাংলাদেশ খাদ্য গোদামের ভবন নির্মান টেন্ডারে কাজ পেয়েছে জুলাই হত্যাকান্ডের আসামী
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Share
বাংলাদেশ খাদ্য গোদামের ভবন নির্মান টেন্ডারে নানা অনিয়ম দুর্নিতির করে আওয়ামীলীগপন্থীদের ও সাবেক খাদ্য মন্ত্রী সাধন মজুমদারের ঘনিষ্টজনকে কাজ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঠিকাদারবৃন্দ। মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে অত্র প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ঠিকাদরের সহযোগি কোরবান আলী লিখিত বক্তব্যে উল্লেখ করেনগত ২৭ নভেম্বর নিজ ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশ খাদ্য গোদাম এর ভবন নির্মাণ প্রকল্পের আহবান করা হয়। যার স্মারক নং ১৩.০১.০০০০.৩৬৬. ০২৭.২৪-৯৭৩। যেখানে সারাদেশ থেকে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেন। তিনি স্বাভাবিকভাবে ঐ টেন্ডার অংশগ্রহণ করেন। তাঁর ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ‘টেকবে ইন্টারন্যাশনাল’। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকারের সেই দুর্নীতিবাজ কর্মকর্তা খাদ্য অধিদপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর আমিনুল ইসলামের যোগসাজসে সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের খাসলোক দেওয়ান আলী আকবরের (ডিএএ) ও এসটি জেভি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়। যা সম্পন্ন নিয়মবহির্ভূত।
তিনি আরো উল্লেখ করেন এই ডিএএ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেওয়ান আলী আকবর এর বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একাধিক থানায় মামলা রয়েছে। তবুও কোন কিছুর তোয়াক্কা না করে খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোপনে বুকভ্যালু জানিয়েছেন এবং সবচেয়ে কমরেট প্রদান করেছে। অথচ স্বাভাবিকভাবে তার প্রতিষ্ঠান দ্বিতীয় কমরেট প্রদান করেছে। প্রশ্ন হল, একজন দুর্নীতিবাজ মন্ত্রীর ছত্রছায়া এখনো রাজত্ব করছে ডিএএ?
একাধিক মামলার আসামি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিরোধিতা করা এই দেওয়ান আলী আকবর কিভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে? এর সাথে দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত এই অপরাধীদের আইনের আওতায় এনে কালো মুখোশ উন্মোচন করার দাবী জানান তিনি।