রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ব্রাজিল গোলকিপারের মাথায় আঘাত, দলে আনা হলো পরিবর্তন

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

পছন্দের গোলকিপারের মাথায় আঘাতের পর আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ছিটকে গেছেন গোলকিপার আলিসন বেকার। ৩২ বছর বয়সী আলিসনের সঙ্গে প্রতিপক্ষ ডিফেন্ডারের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে কলম্বিয়া ম্যাচে। সেই ম্যাচ সেলেসাওরা জিতেছে ২-১ গোলে।

প্রথম পছন্দের গোলকিপার আলিসন ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলভুক্ত হয়েছেন আরেক গোলকিপার ওয়েভারটন। শেষ দিকে আরও পরিবর্তন আনা হয়েছে। এসেছেন মিডফিল্ডার এদেরসন, হোয়াও গোমেজও।লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী বুধবার সকালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।


এই বিভাগের আরো খবর