রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

তারকাদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ব্যাটে-বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন অন্য তারকারা। এমন দৃশ্য হরহামেশাই দেখা যায় ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ। এবার বাংলাদেশেও হতে যাচ্ছে ক্রিকেটের এমন আয়োজন।বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।  বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ২৪ মে-৩ আগস্ট পর্যন্ত আয়োজন করা হবে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়া ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, জার্সি স্পনসর জেভিকো ইলেকট্রনিক্স লিমিটেড, ইভেন্ট পার্টনার এইস।বলা দরকার, সংবাদ সম্মেলনে অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন। এছাড়াও টি-স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর