আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের সঙ্গে চাচা আলতাফের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সদৃশ মাংস এবং জমিতে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয় দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।