যমুনা সেতুর পশ্চিম এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তাকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করছেন।শনিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মাওলানা রফিকুল ইসলাম খানের ব্যক্তিগত সহকারী (পিএ) বুলবুল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জানান, এতে তেমন কেউ গুরুতর আহত হয়নি। তবে মাওলানা রফিকুল ইসলাম খান ডান পায়ে হাল্কা আঘাত পেয়েছেন। আর তার ক্ষতিগ্রস্ত গাড়িটি বর্তমানে থানায় রাখা হয়েছে।