আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তামিম।

বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে যে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধূলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার। তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার।