সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

গাজায় গণহত্যার মদত দিচ্ছে ইন্দো-মার্কিন বাহিনী : সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

তিনি বলেন, সারা পৃথিবীতে মুসলিম মোড়লদের আমরা আহ্বান জানাই— আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চ করবেন এবং আপনারা ব্যবস্থা নেবেন। ইসরায়েলকে যারা অস্ত্র সহযোগিতা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলকে যেন কোনও মারণাস্ত্র না দেওয়া হয়। বিশ্বের সবচাইতে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনও গণহত্যা চালানো না হয়।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে যে ইসরায়েল ব্যতীত কথাটি লেখা ছিল সেটি  মুছে দিয়েছিল। তারমানে দাঁড়ায়— তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা মুসলমানদের পক্ষে মায়া কান্না ও কাঁদতো। ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র পেগাসাস ক্রয় করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার।

বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এসময় তারা নানা স্লোগান দেন।


এই বিভাগের আরো খবর