একই দিন দিল্লির সদর বাজারেও তল্লাশি অভিযান চালায় পুলিশ। সদর বাজার থেকে দুই অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের নাম বিলাল ও ফারুক। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। উত্তর দিল্লির পুলিশ কমিশনার রাজা ভাটি জানিয়েছেন,আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হবে।
গ্রেফতার বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।







