সকাল ৬টায় ঘণ্টাখানেক আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে জাতীয় নারী ফুটবল দল। যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে থাকায় ছিলেন না। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলার জন্য সেখানে গেছেন তারা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার অনুশীলনে ফিরেছেন। এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে শুরু হয়েছে এই অনুশীলন। মিয়ানমারে হবে টুর্নামেন্টের বাছাই পর্ব।







