মতবিনিময়ে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি। এক. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।দুই. বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।তিন. নির্বাচনের আগেই আওয়মী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।চার. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।
এছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন এনসিপি ও হেফাজত নেতারা। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।







