রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

রাজশাহীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এ বিষয়ে নান্দিগ্রামের গ্রাম্য মাতবর আবু সাইদ বলেন, ‘আমি পার্শ্ববর্তী একটি বাজারে ব্যবসা করি। সেখানে দোকান আছে আমার। আমি দোকান বন্ধ রেখে ঘটনাস্থলে যেতে পারিনি। এলাকাবাসী বারবার ফোন দিচ্ছেন। আমি যেতে পারছি না। তাদের বলে দিয়েছি, এ বিষয়ে তোমরা আইনের সহায়তা নাও। তারা আমার কথা শুনছে না। আমার আসায় অপেক্ষায় আছেন। বিষয়টা স্থানীয়ভাবে সমাধান করবেন বলছেন। আমি তাদের না করে দিয়েছি। এরপরও কথা না শোনায়, সন্ধ্যা ৬টার দিকে আমি দোকান বন্ধ রেখে সেখানে যাচ্ছি।’

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ‘খবর পেয়ে আমি ওখানে গ্রামপুলিশ পাঠিয়েছি। কারণ এমন ঘটনায় সালিশ করা আমার এখতিয়ারে নেই। তাই পুলিশকে খবর দিতে বলেছি।’দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরল হুদা বলেন, ‘বিষয়টা শুনেছি। এলাকাবাসী থেকে জানানো হয়েছে, তারা বিয়ে করবে। কোনও অভিযোগ পাইনি। যেহেতু বিয়ে করতে চায়, আমাদের কিছু করার নেই।’


এই বিভাগের আরো খবর