রাজশাহীসহ সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে- এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৮টি জেলার ২৬৯টি মোট কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।প্রথম দিন বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী নগরীতে ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে এক বছরের ব্যবধানে রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। তবে শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন-এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা কম রেজিস্ট্রেশন করেছে।

আগামী ১৩ মে ২০২৫ পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।