রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

অপহরণ নয়, হেফাজতে মেঘনা আলম

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আটকাদেশ সই করার তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।ডিটেনশন আইনে সরকার কোনও ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে। এ ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।


এই বিভাগের আরো খবর