রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

এক সঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ায় সংকটে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকা ঝড়খালির বিরিঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়। স্কুলটিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়, ছাত্রীর সংখ্যা ৪৯৮ জন।গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিল যে, ২০১৬ সালে নিযুক্ত প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করতে হবে, তখনই ঝড়খালির ওই স্কুলটির প্রধান শিক্ষিকা অরুসীমা মিত্রর মাথায় হাত পড়ে গিয়েছিল।


এই বিভাগের আরো খবর