রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রাজশাহী ২৪ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। শুক্রবার রাতে নগরীর হাদিরমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ।

পুলিশ জানায়, ৫ আগষ্টের পর রাজশাহী হাদির মোড় এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় সজল রাহাত সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত সজল ও রাহাতের ভাই ওয়ার্ড যুবদল নেতা সুরাজ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ১ নম্বর আসামী ছিলেন এই সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর হোসেন।
স্থানীয়রা জানায়, সাবেক এই কাউন্সিলর আলমগীর হোসেন বিএনপির রাজনীতি করতেন। দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রথম মেয়াদে আওয়ামী লীগে যোগ দেন। সেই থেকে তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করতেন।


এই বিভাগের আরো খবর