সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন দলটির খুলনার তিন নেতা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।পদত্যাগ করা তিন জন হলেন– জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এসএম মাসুদুর রহমান।দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর পদত্যাগের কারণ প্রসঙ্গে এই তিন নেতা বলেন, ‘ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনও স্বৈরশাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে।’

বিগত ১৫ বছর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে লিয়াজোঁ করে খুলনা মোটর বাস মালিক সমিতি, নিউ মার্কেট দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন আবদুল গফফার বিশ্বাস। মাসুদুর রহমানও সরকারি আইনজীবী হিসেবে দীর্ঘদিন আদালতে দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে আবদুল গফফার বিশ্বাস বলেন, ‘ওই সময় আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে আমি সবচেয়ে সোচ্চার ছিলাম।’

উল্লেখ্য, গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পার্টির রওশন এরশাদ অনুসারীরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে কমিটি ঘোষণা করেছিলেন তাতে এই তিন জনের নাম ছিল।


এই বিভাগের আরো খবর