ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের নামে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে একাধিক জন আহত হয়েছে বলে জানা গেছে। সামশেরগঞ্জের এক দোকানী বলেন, ‘আমার মিষ্টির দোকান লুট হয়ে গেছে। পরিবার নিয়ে ঝাড়খণ্ডে পালিয়ে এসেছি।’ স্থানীয় নারীরা কেঁদে কেঁদে বলছেন, আমাদের দোকান পুড়িয়ে দিয়েছে। এখন কী খাব বুঝতে পারছি না। স্থানীয়রা বিএসএফ সদস্যদের কাছে ‘আমাদের বাঁচান’ বলে কাতর অনুরোধ জানাচ্ছেন। অনেকেই সরাসরি রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন। জাফরাবাদে এক বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতদের বিরুদ্ধে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। বিএসএফের রুট মার্চ ও রাজ্য পুলিশের তৎপরতা চলছে। তবে স্থানীয়দের দাবি, ‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে শান্তি ফিরবে না’।







