আসিফ নজরুল বলেন, আপনাদের একটা পারস্পেক্টিভে দেখতে হবে। যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে, এটার উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য আমরা প্রসিকিউশন এবং তদন্তকারী দল আপনারা ওখানে গিয়ে একটু খবর নিয়ে দেখেন, উনারা কী পরিমাণ পরিশ্রম করেন। সরকারের কাছে যা যা চাওয়া হয়, আমরা সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে উনাদের সহায়তা করি। এই ট্রাইব্যুনাল কিন্তু সরকার আসার সঙ্গে সঙ্গে গঠিত হয় নাই, আমাদের বিল্ডিংও ছিল না, বিচারক ছিল না, নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, কিন্তু আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন উনারা আর কিছু বলেন নাই। আমরা ধরে নিয়েছি যে উনারা আমাদের কথা বুঝতে পেরেছেন।
ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে বিএনপি’র এমন আশঙ্কার প্রেক্ষিতে আসিফ নজরুল বলেন, উনারা এসব আশঙ্কার কথা বলেছেন। আমরা বলেছি, এসব আশঙ্কার কোনও কারণ নাই। আমরা সতর্ক আছি, আমরা অত্যন্ত সম্মানজনকভাবে উনাদের মতামত বিবেচনায় নিয়েছি।






