সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ট্রেনের নিচে ঝাঁপ, সেই বৃদ্ধের মৃত্যু নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রাজশাহীর বাঘা উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মহত্যার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। বৃদ্ধ রুহুল আমিন (৬০) বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। ভিডিও ভাইরালের পর থেকে তার আত্মহত্যার কারণ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে পরিবার।

রুহুল আমিনের মৃত্যুর বিষয় নিয়ে তার ছেলে মীর মশিউর রহমান বলেন, আমার বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এক রোখা মানুষ। ছোটবেলা থেকে দেখে আসছি, তিনি কারও কথা শোনেন না। মন যা চায় তাই করেন। ঘটনার দিন বাবা আড়ানী স্টেশন বাজারে গিয়েছিলেন পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে। তিনি পেঁয়াজ ঢেকে রাখার জন্য পলিথিনও কিনেছেন। সেটাও লাশের পাশেই পাওয়া যায়।

স্থানীয় স্কুল শিক্ষক এনামুল হক বলেন, তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কম কথা বলতেন। তবে জেদি মানুষ ছিলেন। তার মৃত্যু নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কথা রটিয়েছে। এটা ঠিক করেনি। আগে প্রকৃত ঘটনা জানতে হবে। তারপরে না হয় লিখল। এসব কারণে পরিবারের সম্মান নষ্ট হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন বলে জানা গেছে। টাকার পরিমাণ ২-৩ লাখ টাকা হবে। সেই টাকা নিয়ে তিনি পেঁয়াজের চাষ করেছিলেন। আশানরূপ ফলন পাননি। লোকসান হওয়ার কারণে হয়তো দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর