সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ ব্যক্তি এলডিপিতে যোগ দিয়েছেন।শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে এলডিপিতে যোগ দেন চৌধুরী হাসান সারওয়ার্দী। এ সময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী ও এমপি ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।

এলডিপি জানায়, লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর বাড়ি চট্টগ্রাম জেলায়। তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক কমান্ড্যান্ট ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রাইন কমান্ডের (এআরটিডিওসি) জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনায় সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশনসহ সেনাসদরের নানা গুরুত্বপূর্ণ পদে। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার, বাংলাদেশ রাইফেলসের পরিচালক অপারেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদফতরে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এই বিভাগের আরো খবর