পোস্টে তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডটি অস্থায়ী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, তারা যেন কোনও অজুহাত তৈরি না করে কিংবা কোনও প্রকার ভেদাভেদ না করে, সব সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।
ইউনুসকে কয়েক সপ্তাহ আগে মোদী নিজে সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপরে অবশ্য ঢাকার তরফ থেকে পালটা বিবৃতি দিয়ে ওয়াকফ ইস্যুতে সুর চড়াতে শোনা যায়। এর মধ্যেই ভাবেশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
জানা গেছে, দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে নিজ বাসা থেকে ১৭ এপ্রিল অপহৃত হয় ৫৮ বছর বয়সী ভাবেশ চন্দ্র রায়। ওইদিন রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।







