সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

৩য় দিনের মতো অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ফলে তৃতীয় দিনের মতো অচল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতিও এই কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে সরকার ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ কে বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচি পালন করেছে। শিক্ষকরা জানান, প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। #


এই বিভাগের আরো খবর