বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম পারভেজ (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। গ্রামের বাড়ি ময়মনসিংহে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।


এই বিভাগের আরো খবর