সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

আ.লীগকে নিষিদ্ধ করতে কোনও আইনের প্রয়োজন নেই: এনসিপি

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মাহবুব আলম প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগ এখনও কীভাবে মিছিল করতে পারে? এ নিয়ে অবশ্যই প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, নির্বাচন আমরাও চাই। তবে তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যথায়, আগের মতো পেশিশক্তির ভোট হবে। জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি ঢাকার অলিগলিতে থাকবে। কোনোভাবেই খুনিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনে এনসিপির নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণের ভোটে সরকার গঠন করবে।তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে। তাহলে বুঝবো, পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের বিপক্ষে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করা হবে।যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে—আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কিনা। এ ব্যাপারে কোনও টালবাহানা চলবে না।


এই বিভাগের আরো খবর