২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। ৩ বছর পর আবারও ফেরানো হলো ডানহাতি এই ব্যাটারকে। মূলত ঢাকা লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। ১৪ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে ৮৭৪ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বিজয় ১২৬ ম্যাচে ৮ হাজার ৮৯২ রান করেছেন। এছাড়া তানভীর প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০ ম্যাচে ১৬০ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।







