রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

কাশ্মীর হামলায় জড়িতদের ‘অকল্পনীয়’ শাস্তি দেওয়ার অঙ্গীকার মোদির

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কাশ্মীরে ভয়াবহ হামলার জন্য দায়ীদের ভয়াবহ শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহার রাজ্যের উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে এক জনসভায় এ অঙ্গীকার করেন তিনি। বক্তৃতার শুরুতেই নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশাল জনসমাবেশের সামনে তিনি হিন্দিতে বলেন, আমি স্পষ্টভাবে বলছি: যে এই হামলা চালিয়েছে এবং যারা এটির পরিকল্পনা করেছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনারও বাইরে। আমরা তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করবো।

ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের খুঁজে বের করতে কাশ্মীরে বিশাল অভিযান শুরু করেছে এবং অনেক লোককে গ্রেফতার করা হয়েছে।পর্যটনকেন্দ্র পাহেলগামে এই গুলির ঘটনাটি ২০০০ সালের পর মুসলিম-অধ্যুষিত বিতর্কিত অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা।নিহতদের মধ্যে ২৬ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন।

হামলার পর ভারত বুধবার ইসলামাবাদকে ‘সীমান্তের  পারে সন্ত্রাসবাদ’ সমর্থনের জন্য অভিযুক্ত করেছে এবং একাধিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবনমিত করেছে।পাকিস্তান অবশ্য পাহেলগাম হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।


এই বিভাগের আরো খবর