বন্দরনগরীর আকাশে মেঘ ছিল দুদিন ধরেই। তবে বৃষ্টি নামেনি। আজ সেটাই হলো। চট্টগ্রাম শহরকে স্বস্তি দিতে শুরু হলো বৃষ্টি। তাতে অবশ্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্টের খেলায় এসেছে বাধা। দিনের মোটে ১৬ বল খেলার পরেই উঠে যেতে হয়েছে দুই দলের ক্রিকেটারদের। তার আগে অবশ্য বাংলাদেশ পেরিয়েছে দলীয় ৩০০ রান।