সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

রোডম্যাপ অনুযায়ী রাকসু নির্বাচন চান রাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে সংবাদ সম্মেলন করেছে ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’। সেখানে শিক্ষার্থীরা বলেছেন, রোডম্যাপ অনুযায়ী রাকসু নির্বাচন চান তারা। সোমবার (৫ মে) দুপুর ১টায় রাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সালমান সাব্বির। তিনি বলেন, রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ। ঘোষিত রোডম্যাপ বারবার উপেক্ষিত হয়েছে। ১৩ এপ্রিল আচরণবিধি ও ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখনো হয়নি। এতে নির্বাচন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিলম্ব ও অপকৌশলের সন্দেহ তৈরি হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে সংবাদ সম্মেলন করেছে

এসময় শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

  • আগামী তিন দিনের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ২৮ এপ্রিলের পরে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না;
  • রাকসু নির্বাচনের নির্ধারিত সময়সূচি মেনে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রাকসুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে;
  • নির্বাচন কমিশনকে আগামী ৭ দিনের মধ্যে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে রাকসুর তফসিল ঘোষণা করতে হবে; এবং
  • ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত বাইক প্রবেশে নিষেধাজ্ঞা এবং বহিরাগত প্রবেশ সীমিত করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, ‌‘আমরা রাকসু নির্বাচনের রোডম্যাপ থেকে দূরে সরে যাইনি। রাকসু নির্বাচন রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে দু-চারদিন এদিক ওদিক হতে পারে; সেটিও প্রস্তুতির জন্য।’


এই বিভাগের আরো খবর