মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বাঘায় আক্কাছ-মেরাজের ফাঁসির দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাঘা
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

রাজশাহীর বাঘা পৌর মেয়র আক্কাছ আলী এবং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম(মেরাজ)সহ বাবুল হত্যা মামলার সাথে সম্পৃক্তদের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকলীগ। রবিবার (৭ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ শেষে তারা সমাবেশে মিলিত হন।বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঘা উপজেলা শাখার সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান বিপ্লবের নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে মিলিত হয়। এই মিছিলের সামনে একটি ব্যানারের পাশা-পাশি অসংখ্য ফেস্টুন নিয় মিছিলে যোগ দেয় নেতাকর্মীরা । এ মিছিলের স্লোগান ছিল ফাঁসি-ফাসি ফাঁসি চাই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই।

এদিকে বিক্ষোভ শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে মিলিত হন। সমাবেশে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ বক্তব্য রাখেন ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- সাধারণ সম্পাদক এবং নিহত আশরাফুল ইসলাম বাবুলের বোন জামাতা সাবেক বাউসা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা ও বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ বক্তারা বাবুল হত্যা মামলার প্রধান ও দ্বিতীয় আসামীর ফাঁসি সহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান।

উল্লেখ্য গত ২২ জুন সকালে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর অনিয়ম , দুর্ণীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করছিল উপজেলা আওয়ামী। এ সময় মানববন্ধনে হামলা চালান পৌর মেয়র আক্কাস আলী ও তার অনুসারীরা। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুত্বর আহত হন। তাৎক্ষনিক তাকে রামেক হাসপাতালে আইসিউতে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়। #


এই বিভাগের আরো খবর