মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছাড়লেন। অথচ কোনও সংস্থা জানে না, এটি অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।’

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই— এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে না ফেরা নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এছাড়া বিভিন্ন জোটের নেতারা বক্তব্য দেন।


এই বিভাগের আরো খবর