রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

যুবদল নেতা হত্যা : সাবেক এমপি শামীমা কারাগারে

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

বিএনপি’র মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সুনামগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমকে (৪৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।আজ রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।শনিবার (১০ মে) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।


এই বিভাগের আরো খবর