রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন। সোমবার (১২ মে) রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এর সত্যতা নিশ্চিত করে করে বলেন, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। রোববার (১১ মে) চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে তার চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর